1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তাঁত বোর্ডে নতুন চেয়ারম্যান, সমবায় অধিদপ্তরে ডিজি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

তাঁত বোর্ডে নতুন চেয়ারম্যান, সমবায় অধিদপ্তরে ডিজি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান হয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদ হোসেন। অন্যদিকে, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।

মঙ্গলবার (১১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

চুক্তিতে এক বছরের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদ হোসেনকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

এর আগে গত ৩ জুলাই শফিকুর রেজা বিশ্বাসকে সেতু বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছিল। আজ ওই আদেশটি বাতিল করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন