1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :

সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন

শরিফুল হাসান, সালথা(ফরিদপুর)।।
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন
সোনাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহা. ছরোয়ার হোসেন।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে সালথায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও বিশেষ বিশেষ যায়গা রয়েছে পুলিশ বাহিনী।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সোনাপুর ইউনিয়নের বিএনপি সাবেক সভাপতি মোঃ আজিজুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাপুর শীলবাড়ী পুজা মন্ডপের সভাপতি অধির মাস্টার ও শ্রীশ্রী কালি মন্দির সার্বজনীন পুজা মন্ডপের সভাপতি দ্বীপ পাঠক।
লিয়াকত হোসেন,মোঃ জালাল মোল্যা,মোঃ ফজলু মাতুব্বর,মোঃ বাদশা মাতুব্বর, ওবায়দুর খান প্রমুখ।

এসময় মুহা.ছরোয়ার হোসেন শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন করার লক্ষ্যে পূজামন্ডপের আইন-শৃঙ্খলা বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন। তিনি আরো বলেন এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে দুর্গাপূজা হয়ে ওঠে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলা।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন