1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জ্বালানি তেলের আমদানি নির্বিঘ্ন রাখা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অর্থ জোগাতে ৩১০ কোটি ডলারের অনমনীয় ঋণ নিচ্ছে সরকার। সৌদি আরবের জেদ্দাভিত্তিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি) থেকে এ ঋণ নেওয়া হবে। এর মধ্যে ২৫০ কোটি ডলার ব্যয় হবে জ্বালানি তেল আমদানিতে এবং বাকি ৬০ কোটি ডলার এলএনজি আমদানিতে।

সরকারের ঋণসংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদনকারী কমিটি স্ট্যান্ডিং কমিটি অন নন-কনসেশনাল লোনস (এসসিএনসিএল) বুধবার এ ঋণের অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের জরুরি জ্বালানি আমদানির জন্য নেওয়া এ ঋণের অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি সরবরাহব্যবস্থা সচল রাখা এবং আমদানি কার্যক্রমে অর্থের জোগান নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নেওয়া এ ঋণের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আরও ২০ কোটি ডলারের একটি ঋণসহ মোট ৩৩০ কোটি ডলারের অনমনীয় বিদেশি ঋণের অনুমোদন দেওয়া হয়।

আইটিএফসির ঋণের মেয়াদ হবে স্বল্পমেয়াদি। ছয় মাসের ঋণের সুদহার নির্ধারণ করা হয়েছে ছয় মাসের টার্ম এসওএফআর-এর সঙ্গে ১ দশমিক ৭০ শতাংশ যোগ করে। আগের বছরের বার্ষিক সুদহারের তুলনায় এ হার কিছুটা কম।

৩১০ কোটি ডলারের এই ঋণের মধ্যে আইটিএফসি নিজস্ব তহবিল থেকে ৬০ কোটি ডলার দেবে। বাকি ২৫০ কোটি ডলার বিভিন্ন সহ-অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করা হবে। এর পুরোটাই জ্বালানি আমদানির অর্থায়নে ব্যবহার করবে সরকার।

এর আগে জ্বালানি তেল আমদানির অর্থায়নের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং এলএনজি আমদানির জন্য পেট্রোবাংলার প্রয়োজন বিবেচনায় নিয়ে এ ঋণ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন তৈরি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে ঋণটির অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে আরও ২০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এসসিএনসিএল। ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট’ প্রকল্পের আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এ অর্থ পাবে।

এডিবির ঋণটির সুদহার হবে এসওএফআর-এর সঙ্গে শূন্য দশমিক ৫০ শতাংশ। ঋণের মেয়াদ ২৫ বছর এবং পাঁচ বছর গ্রেস পিরিয়ড থাকবে। এর সঙ্গে শূন্য দশমিক ১০ শতাংশ ম্যাচিউরিটি প্রিমিয়াম এবং শূন্য দশমিক ১৫ শতাংশ কমিটমেন্ট চার্জ রয়েছে। ঋণটির গ্রান্ট এলিমেন্ট মাত্র ৫ দশমিক ৭০ শতাংশ, যা ২৫ শতাংশের নিচে হওয়ায় এটিও অনমনীয় ঋণ হিসেবে বিবেচিত হয়েছে।

বিআরইবির আওতাধীন ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় বিদ্যুৎ বিতরণব্যবস্থার স্থিতিশীলতা বাড়ানো, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩১ সালের জুলাই পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের আওতায় সাবস্টেশনের সক্ষমতা বাড়ানো, ভূগর্ভস্থ ও ওভারহেড বিদ্যুৎ লাইন স্থাপন, ইনসুলেটেড কন্ডাক্টর ব্যবহার, ডিজিটাল মনিটরিং ও ত্রুটি শনাক্তকরণ ব্যবস্থা উন্নত করা হবে। এর মাধ্যমে বিদ্যুৎ বিতরণব্যবস্থার সিস্টেম লস কমানো এবং সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

সরকারের অনমনীয় ঋণসংক্রান্ত নীতিমালা অনুযায়ী, এ ধরনের ঋণের ঋণসেবা পরিশোধ সংশ্লিষ্ট অর্থবছরে রপ্তানি আয়ের ১০ শতাংশ বা রাজস্ব আয়ের ১৫ শতাংশের মধ্যে থাকতে হয়। ঋণ অনুমোদনের ক্ষেত্রে সরকারের পরিশোধ সক্ষমতা এবং জাতীয় অগ্রাধিকারও বিবেচনায় নেওয়া হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন