1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা

লাইভনিউজ ডেস্ক।:
  • প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

অভিবাসন সেবা জোরদার এবং অভিবাসী ও প্রত্যাবর্তনকারীদের সহায়তা বাড়াতে জেলা-ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মাদারীপুরে কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) শরীয়তপুর পদ্মা আর্মি ওয়েলফেয়ার রিসোর্টের হল রুমে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘প্রত্যাশা ২’ প্রকল্পের আওতায় ৯ জেলায় পাইলট ভিত্তিতে এ উদ্যোগে কর্মশালা।

মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালাহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ফজলে এলাহী।

এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, বিএমইটির উপপরিচালক মো. রেজওয়ানুল হক চৌধুরী এবং মানবাধিকার সংস্থা রাইটস যশোর’-এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

কর্মশালায় আইওএমের বাংলাদেশ মিশনের অফিসারসহ মাদারীপুর জেলায় প্রত্যাশা – ২ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাইটস যশোর এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন