1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোনো ছাড় নয়: মাহদী আমিন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোনো ছাড় নয়: মাহদী আমিন হজের কোটায় শীর্ষ ১০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? মুক্তির প্রথমদিন কত আয় করল সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’? নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, সত্ত্বা, মানবিকতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ-সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল  জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঘাটাইলে যুবদলের বিক্ষোভ মিছিল গাইবান্ধায় রোহিঙ্গা ও বিদেশীদের নামে ভুয়া জন্ম সনদ বিক্রির দায়ে দুদকে অভিযোগ জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোনো ছাড় নয়: মাহদী আমিন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে। কাউকেই ছাড় দেওয়া হবে না এবং আইন নিজস্ব গতিতে চলবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মিরপুরের রাড্ডা ক্লিনিক ও গত রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, সরকারের নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্ভাবনা ও বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরেছেন। সফরটি ফলপ্রসূ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা তুলে ধরেছেন। একই সঙ্গে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা। ছবি: সংগৃহীত
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র সফরে বোয়িংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ কেনার চুক্তি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, কোনো চাপের মুখে এ চুক্তি করা হয়নি। বরং দ্বিপক্ষীয় স্বার্থ বিবেচনায় নিয়েই চুক্তিটি করা হয়েছে। প্রধানমন্ত্রীর পুরো সফরেই দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে রোববার সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দেন। সফরকালে তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, জাতিসংঘের একাধিক কর্মসূচি এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে অংশগ্রহণ ছিল।

সফর শেষে শনিবার স্থানীয় সময় রাতে নিউইয়র্ক থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে রোববার ভোরে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন