1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

কুড়িগ্রাম সংবাদদাতা।।
  • প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

১১ অক্টোবর,আন্তর্জাতিক কন্যাশিশু দিবস । প্রতি বছর ১১ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি ঘিরে বিভিন্ন দেশে নানান আয়োজন হয়ে থাকে । বিশেষ করে কন্যাশিশুদের স্বাস্থ্য, শিক্ষাসহ তাদের মৌলিক অধিকার নিশ্চিতে সভা-সেমিনারের আয়োজন করা হয় বিভিন্ন দেশে দেশে ।

২০২৬ সালের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘এন্ড চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইনভেস্ট ইন গার্লস রাইটস’। অর্থাৎ, ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’।

প্রতিপাদ্যটির তাৎপর্য এখানেই যে, কন্যাশিশুর সুরক্ষাকে শুধু ক্ষতিকর একটি প্রথা বন্ধ করার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। বরং শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, নিরাপত্তা, নেতৃত্ব এবং নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে একই আলোচনার অংশ করা হয়েছে।

আন্তর্জাতিকভাবে কন্যাশিশু দিবস পালনের মূল লক্ষ্য হলো কন্যাশিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, লিঙ্গবৈষম্য দূর করা এবং তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে উৎসাহিত করা।

২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে দিবসটি ঘোষণা করা হয় । ২০১২ সালের ১১ অক্টোবর থেকে দিবসটি বিশ্বব্যাপী পালন করা হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন