1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

লাইভনিউজ ডেস্ক।:
  • প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে মাদারীপুরে কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় সংবাদ সম্মেলনের সঙ্গে যুক্ত হয়ে মাদারীপুরে এ অবহিতকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।
কর্মসূচির আওতায় পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্যে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে উপযুক্ত পরিবার নির্বাচন করা হবে। ১২ অক্টোবর থেকে শুরু হওয়া তথ্য সংগ্রহ কার্যক্রমে কর্মীরা বিশেষায়িত ট্যাবের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। পরে এসব তথ্য অনলাইন ডেটাবেজে সংরক্ষণ করা হবে।
জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রকৃত সুফল নিশ্চিত করতে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত উপযুক্ত পরিবার নির্বাচন করতে হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন