1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত

শরিফুল হাসান, সালথা(ফরিদপুর)।।
  • প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর মজুমদার পাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সোনাপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. তারা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সোনাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহাঃ ছরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আজিজুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন আঃ হান্নান মজুমদার, ডা. শাহাদত হোসেন, সিয়াম হোসেন কাশেম, শহীদুল শরীফ, সিদ্দিক মাতুব্বর, জাহিদ কাজী, তোরাফ শেখ, ইকরাম শেখ, মুন্সি সিরাজুল ইসলাম, লুতফার মাতুব্বর, রুস্তম মাতুব্বর, সাহিদ মোল্লা, হান্নান মোল্লা, শামীম মজুমদার, পান্না মজুমদার, জুনাইদ মাতুব্বর, নুরুল ইসলাম মেম্বার, আইয়ুব শেখ, তাজ মুন্সি ও বেলায়েত হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. ছরোয়ার হোসেন বলেন, তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারস্পরিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে এলাকার উন্নয়ন এবং জনগণের কল্যাণে ভূমিকা রাখতে হবে। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া ও সোনাপুর ইউনিয়নকে মাদক, কাইজা (দাঙ্গা-সংঘাত) ও সামাজিক অবক্ষয়মুক্ত করে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহাঃ ছরোয়ার হোসেন ।
বৈঠকে সোনাপুর ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত করা, তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন