1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর ।।
  • প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

জামালপুর সদর ভূমি অফিসের সামনে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী  ব্যক্তিরা।

রবিবার দুপুরে জামালপুর শহরের ভোকেশনাল মোড় এলাকার একটি মিডিয়া হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন  শরিফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রশিদ দুলাল ও মনিরুজ্জামান বিপুল।

তারা অভিযোগ করে বলেন, শীতলকুর্শা এলাকার ইয়াকিন আলী মহুরী ও তার ছেলে হামিদুল দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করার চেষ্টা করা হচ্ছে।

তারা আরও দাবি করেন, ইয়াকিন আলী মহুরীকে মারধরের যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে, তা সত্য নয়। ঘটনার দিন তারা সেখানে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট স্থানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও উল্লেখ করেন তারা।

সংবাদ সম্মেলনে তারা এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, ন্যায়বিচার নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন