1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের অভিযান দেখে বিলের পানিতে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না এক মাদক কারবারির। ১ ঘণ্টা তল্লাশির পর তাকে আটক করেছে পুলিশ। এসময় তার মোটরসাইকেল থেকে বিশেষ কায়দায় লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ মাহবুবুল (৩২) কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বিদ্যাবাগিশ গ্রামের নুর ইসলামের ছেলে। পুলিশের তথ্যমতে তিনি একজন চিহ্নিত মাদক কারবারি।

নাগেশ্বরী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফুলবাড়ি থেকে একটি মোটরসাইকেলে করে মাদক নিয়ে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের দিকে যাচ্ছে এক কারবারি।

সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম পৌরসভার ঠুঁটা পাইকর এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহবুবুল মোটরসাইকেল ফেলে ঠুঁটা পাইকর ব্রিজের কাছে খালের পানিতে ঝাঁপ দেয়। এরপর কচুরিপানার নিচে লুকিয়ে থাকার চেষ্টা করে।

স্থানীয় জনতা ও পুলিশ প্রায় ১ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে কচুরিপানার নিচ থেকে তাকে আটক করে। পরে ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজা ও নাম্বারবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়।

নাগেশ্বরী থানার ওসি বলেন, “উক্ত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। নাগেশ্বরীকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন