1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল

তেরখাদা সংবাদদাতা।।
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই দেশ পরিচালনা করছে। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের সামাজিক, সম্প্রীতি, পারষ্পারিক ভালোবাসা, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। তিনি বলেন, বাংলাদেশ আমাদের সবার দেশ। এদেশের মাটি, মানুষ, সংস্কৃতি ও ঐতিহ্যে সব ধর্মের মানুষের অবদান রয়েছে। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন। প্রত্যেকে নিরাপদে বসবাস করবেন এবং রাষ্ট্রের কাছে সমান মর্যাদা এবং অধিকার পাবেন। তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার- মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশের মানুষ। পারষ্পারিক সৌহার্দ্যই আমাদের শক্তি, ঐক্যই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা- এই চেতনাকে ধারণ করে আমাদের পথ চলতে হবে। তিনি বলেন, তেরখাদায় শারদীয় দুর্গা উৎসব অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হবে। তেরখাদার ৯৭টি মন্দিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরির জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী সে যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হবে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
তিনি আজ ১৬ অক্টোবর বিকেল ৪টার দিকে তেরখাদা উপজেলা পরিষদ মিলনায়তনে তেরখাদার ৯৭টি পূজা মন্দিরে প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সংকর কুমার বালার সঞ্চালনায় আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জ্বলু, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ আহমেদ আলী বিশ্বাস, খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সমীর কুমার সাহা, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় ও তেরখাদা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌর পদ বিশ্বাস। অনুষ্ঠানে এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু, রূপসা উপজেলা বিএনপি নেতা জাবেদ মল্লিক, মোঃ রবিউল হোসেন, মোল্যা মাহবুবুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবীর, যুবনেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, ছাত্রনেতা সাব্বির আহমেদ টগরসহ আরও অনেকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন