1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রধানমন্ত্রীর বড়শিতে বড় চিতল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর বড়শিতে বড় চিতল

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

একটু সুযোগ মিললেই ছিপ নিয়ে গণভবনের জলাশয়ে মাছ ধরতে বসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর মাছ ধরার বেশ কয়েকটি ছবি ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক থেকে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর মাছ ধরার তিনটি ছবি পোস্ট করা হয়।

ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মাছ শিকারের বড়শি। তাতে ধরা পড়েছে বড় আকারের একটি চিতল মাছ। সেই মাছ বড়শি থেকে ছাড়াচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

দলের ফেসবুক পেজে শেয়ার করা ছবিগুলোর সঙ্গে একটি ক্যাপশনও দেওয়া হয়েছে।

তাতে লেখা হয়েছে, ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনো একটি ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোট বোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই! দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন