1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সার্কের মহাসচিব হলেন বাংলাদেশের গোলাম সারওয়ার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

সার্কের মহাসচিব হলেন বাংলাদেশের গোলাম সারওয়ার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করা গোলাম সারওয়ারকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কের মহাসচিব নিযুক্ত করা হয়েছে। তিনি তৃতীয় বাংলাদেশি হিসেবে সার্কের মহাসচিবের দায়িত্ব পেলেন। আর সার্ক পেল ১৫তম মহাসচিব।

বৃহস্পতিবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পেশাদার কূটনীতিক গোলাম সারওয়ার মালয়েশিয়ার আগে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি ১৯৯১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বিসিএস ১০ম ব্যাচের (পররাষ্ট্র বিষয়ক) কর্মকর্তা।

গোলাম সারওয়ার সুইডেনেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেদ্দা, ওয়াশিংটন ডিসি, কাঠমান্ডু, কুয়ালালামপুর ও ইয়াঙ্গুনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

নোয়াখালীর সন্তান গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর করেন। এছাড়া তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর অধীনে একটি শীর্ষস্থানীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং ম্যানেজমেন্ট কনসালটেন্ট ফার্মের সঙ্গে আর্টিকেল স্টুডেন্টশিপ সম্পন্ন করেছেন।

পেশাদার কূটনীতিক গোলাম সারওয়ার দুই সন্তানের জনক।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং নিজেদের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির দর্শন নিয়ে ১৯৮৫ সালে যাত্রা শুরু করে সার্ক। ওই বছরের ৭ থেকে ৮ ডিসেম্বর ঢাকা সম্মেলনের মাধ্যমে জোটটি সাংগঠনিক কাঠামো পায়। সাংগঠনিক কাঠামো অনুযায়ী আদ্যক্ষর দিয়ে নিয়োগ দেওয়া হয় সংস্থাটির মহাসচিব পদের। শুরুতে বাংলাদেশের আবুল হাসানকে এ পদে বসানো হয়। তিনি সার্কের প্রথম মহাসচিব হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন। একযুগ পর ফের সার্কের মহাসচিব হয় বাংলাদেশ। এ নিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে গোলাম সারওয়ার সার্কের মহাসচিবের দায়িত্ব পেলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন