1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাজেদা চৌধুরী ও সাবেক ৫ এমপির মৃত্যুতে শোক প্রস্তাব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

সাজেদা চৌধুরী ও সাবেক ৫ এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

একাদশ জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এবং সাবেক ৫ এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে। এছাড়া গত দুই মাসে যেসব বিশিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তাদের মৃত্যুতেও শোক প্রস্তাব আনা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রস্তাবের ওপর আলোচনা করেছেন।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরুর পর এ শোক প্রস্তাব আনা হয়।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে স্পিকার বলেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ইতোমধ্যে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

তিনি বলেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ইতোমধ্যে পাঁচজন সাবেক সংসদ সদস্যকে হারিয়েছি।

তারা হলেন- সাবেক সংসদ সদস্য ও হুইপ অধ্যাপিকা খালেদা খানম, (সপ্তম জাতীয় সংসদ, মহিলা আসন-২৩), গিয়াস উদ্দিন আহমেদ, (নবম জাতীয় সংসদ, ময়মনসিংহ-১০ আসন), সাবেক উপ-প্রধানমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন, (প্রথম জাতীয় সংসদ, ঢাকা-৫ আসন এবং পঞ্চম জাতীয় সংসদ, রংপুর-৬ আসন), সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আবুল হাসনাত (চতুর্থ জাতীয় সংসদ, ঢাকা-৯ আসন) ও শাহানারা বেগম (দশম জাতীয় সংসদ, মহিলা আসন-৪৮)। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।

শিরীন শারমিন চৌধুরী বলেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কামরা পরিচারক নূর মোহাম্মদকে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

এছাড়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ আকবর আলি খান, ভাষাসংগ্রামী ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র, দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সংবাদিক তোয়াব খান, কিংবদন্তীতুল্য গীতিকার গাজী মাজাহারুল আনোয়ার, একুশে পদকপ্রাপ্ত প্রবীণ চিত্রশিল্পী সমরজিৎ রায়, একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা ও নাট্যনির্মাতা মাসুম আজিজ এবং কানিজ ফাতেমা আহমেদের মা জাকিয়া বেগম খানের মৃত্যুতে মহান সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।

সাম্প্রতিক ঘূর্ণিঝড় সিত্রাংয়ে হতাহত, পঞ্চগড় জেলার বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় হতাহত এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সব বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

স্পিকার বলেন, উত্থাপিত শোকপ্রস্তাবগুলোর বাইরে যদি কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরবর্তী সময়ে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন