1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফুলবাড়ীতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিএনপির  বস্ত্র বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

ফুলবাড়ীতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিএনপির  বস্ত্র বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

 

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।।

কুড়িগ্রামের ফুলবাড়িতে ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মত বিনিময় সভা ও শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর সাড়েপাঁচটায়  উপজেলার আব্দুল্লাহ্ বাজারে ফুলবাড়ী সদর ইউনিয়নের ৪নং কুটিচন্দ্রখানা ওয়ার্ড বিএনপির আয়োজনে ও বিএনপির ওয়ার্ড সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের শতাধিক দুস্থ নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল,সিনিয়র যুগ্নু সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, ছাত্র ও যুবনেতা শামসুজ্জামান হাসু,যুবদলের আহবায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লাল সেন,ফুলবাড়ী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মহির উদ্দিন মুন্না ও ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জোবায়দুল হকসহ আরো অনেক।

এ সময় বক্তারা বলেন, উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন হিন্দুদের পাশে সব সময় ছিল, শারদীয় দুর্গোৎসবের শান্তির পূর্ণভাবে উদযাপন করতে  সব সময় উপজেলা বিএনপি পাশে থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন