1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় চোরের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় চোরের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ সবুজ সরকার সৌরভ,টাঙ্গাইল।।

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক চোরের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে হলুদিয়া গ্রামের আবুল উদ্দিনের বাড়িতে অটোরিকশা চুরির উদ্দেশ্যে প্রবেশ করে এক ব্যক্তি। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং ওই ব্যক্তিকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরবর্তীতে সকাল ৮টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চুরি-চোরাচালান কাজে জড়িত ছিলেন। তবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি কেউ।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন