1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লাইফ সাপোর্টে ফরিদা পারভীন, দোয়া চেয়েছে পরিবার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, যারা হলেন সেরা নায়ক-নায়িকা আগুনে সব হারিয়ে তাঁবুতে কাটছিল দিন, দগ্ধ সেই পরিবারের চিকিৎসা সহ নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি কেমন প্রস্তুতিতে দুই ফাইনালিস্ট? দিনটি কেমন কাটবে ভোরের শুরুটাই ঠিক করে দেয় সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে টানা ৭ দিন ধরে ইরানে চলছে মার্কিন হামলা মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

লাইফ সাপোর্টে ফরিদা পারভীন, দোয়া চেয়েছে পরিবার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

একুশে পদক প্রাপ্ত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গত কয়েক বছর যাবত তিনি কিডনির রোগে ভুগছেন। গত ৫ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসা শেষে ২২ জুলাই বাড়িতে ফিরেছিলেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী।

বাড়িতে ফেরার প্রায় ৬ সপ্তাহের মাথায় গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তাকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে সেখানেই আইসিইউতে ছিলেন। জানা গেছে, গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

লালন সম্রাজ্ঞী খ্যাত এ গায়িকার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে মুঠোফনে গায়িকার স্বামী গাজী আব্দুল হাকিমের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ঢাকা মেইলকে বলেন, ‘বলার মতো কিছু নেই। গুরুত্বর অবস্থায় লাইফ সাপোর্টে আছেন। সবাই দোয়া করবেন।’

গত কয়েক বছর যাবত কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভীন। গেল মাসে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন চিকিৎসাধীন থেকে বাসায় ফিরেছিলেন। এবার ফের হাসপাতালে গায়িকা।

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহের কাছে লালন সংগীতের তালিম নেন ফরিদা পারভীন।

সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান তিনি। এছাড়াও অসংখ্য পুরস্কার ও সম্মাননা রয়েছে তার। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন