1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফেসুবক ট্রেন্ডে আশির দশকের লুক, গা ভাসালেন যে তারকারা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে উপভোগ করতে চায় বাংলাদেশ ৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা আঘাত তেহরানের বন্যার ক্ষত না শুকাতেই নেপালে ৫ মাত্রার ভূমিকম্প জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন ড. খলিলুর রহমান টাঙ্গাইলে বরখাস্তকৃত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা হরমুজে অত্যাধুনিক মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের ফেসুবক ট্রেন্ডে আশির দশকের লুক, গা ভাসালেন যে তারকারা মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার

ফেসুবক ট্রেন্ডে আশির দশকের লুক, গা ভাসালেন যে তারকারা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডের নতুন এক হাওয়া বইছে।  নেটিজেনরা যেন হুট করেই ফিরে গেছেন আশির দশকে। ফেসবুক খুললেই টাইমলাইনে ভেসে উঠছে আশির দশকের হলিউড-বলিউডের ক্লাসিক পোস্টার বা ভিন্টেজ ফটোশুটের ছবি। ওভারসাইজড ব্লেজার, পোলকা ডট পোশাক, চওড়া কলারের শার্ট, রট্রো হেয়ার স্টাইলে ধরা দিচ্ছেন তারকারা।

কৃত্রিম বুদ্ধিমত্তা( এআই)-এর জাদুতে সোনালী দিনে ফিরে যাওয়ার ট্রেন্ডে সাধারণ নেটিজেনদের পাশাপাশি গা ভাসিয়েছেন দেশের জনপ্রিয় শোবিজ তারকারাও। ভিন্টেজ ফ্যাশনের ছবি প্রকাশ করে ভক্তদের মাঝে তৈরি করেছেন নতুন উন্মাদনা।

নতুন ট্রেন্ডে নজর কেড়েছেন অভিনেত্রী পূর্ণিমা, সাফা কবির, তমা মির্জা, তাসনিয়া ফারিণ, বিদ্যা সিনহা মিম তৌসিম মাহাবুব, আরশ খান, জিয়াউল ফারুক অপূর্বসহ অনেকে।

নজর কাড়া একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, নতুন ট্রেন্ড

image

অভিনেত্রী তমা মির্জা দুইটি ছবি প্রকাশ করে লিখেছেন, ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে।

image

অভিনেত্রী তানজিকা আমিন ছবিটি প্রকাশ করে লিখেছেন, গা ভাসাইলাম

image

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা লিখেছেন, কালজয়ী গান আর পুরোনো দিনের স্টাইলের সেই সোনালী যুগে ফিরে যাওয়া!

image

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম লিখেছেন, আশির দশকের লুক।

bid

সাফা কবির লিখেছেন, আশির দশকের এই উন্মাদনা এখন পুরো ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়েছে। আর চরকি এতে দারুণ এক চমৎকার ভাবনা নিয়ে হাজির হয়েছে!
আশির দশকের এই লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?

image

অভিনেতা শামীম হাসান সরকার লিখেছেন, এলাকায় আছি !

image

গায়িকা জেফার রহমান লিখেছেন, ইন্টারনেটের আশির দশকের এই পার্টিতে এইমাত্র যোগ দিলাম!

image

অভিনেত্রী সামিয়া অথৈ লিখেছেন, আশির দশকে আমাকে কেমন দেখতে লাগত? একটু ভিন্টেজ, একটু গ্ল্যামারাস, আর পুরোটাই আমার মতো। আশির দশকের আমি

image

অভিনেত্রী পূজা চেরি লিখেছেন, করলাম আরকি আশির দশকের লুক। 

image

মৌসুমী হামিদ লিখেছেন, খারাপ না 

image

হ্যাশ ট্যাগ আশির দশক লিখে দুইটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। 

image

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে! আশির দশকের একজন অভিনেতা হলে যেমনটা হতো।

image

আশির দশকের ট্রেন্ডের সময় নব্বই দশকে ক্যামেরা বন্দি একটি ছবি প্রকাশ করেছেন অভিনেতা আরশ খান। ক্যাপশনে লিখেছেন, এআই ছাড়া নব্বই দশকের ছবি।

image

দুই বাংলার জনপ্রিয় গায়িকা সুনিধি নায়েক দুইটি ছবি প্রকাশ করে লিখেছেন, আশির দশক! ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি!

image

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ভালোই হতো। 

image

ছবি প্রকাশ করলেও কোনো ক্যাপশন যুক্ত করেননি অভিনেতা অ্যালন শুভ্র।

image

জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, আশির দশকের কোনো এক বিকেল থেকে…। 

image

একটি গাড়ির সামনে চশমা চোখে দাঁড়িয়ে আছেন শ্যামল মাওলা। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, পুরোনো দিনের স্টাইল কখনও ফ্যাশনের বাইরে যায় না।

image

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন