1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দীর্ঘদিনের অভিজ্ঞতায় নতুন যাত্রায় সাংবাদিক বিপুল হাসান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

দীর্ঘদিনের অভিজ্ঞতায় নতুন যাত্রায় সাংবাদিক বিপুল হাসান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বাংলাদেশের গণমাধ্যম জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সঞ্চয়ের পর নতুন যাত্রা শুরু করলেন সাংবাদিক বিপুল হাসান। ১ সেপ্টেম্বর থেকে তিনি দৈনিক আমাদের সময় এর হেড অব অনলাইন হিসেবে দায়িত্ব নিয়েছেন।

গণমাধ্যমে তাঁর পথচলা দুই দশকেরও বেশি সময়ের। আরটিভি, দৈনিক ভোরের কাগজ, মানবজমিন, বাংলানিউজ২৪ ডটকম, পূর্ব-পশ্চিম ডট নিউজ, আনন্দ আলো , অন্যদিন ও প্রতিমুহূর্ত.কম এসব প্রতিষ্ঠানে কাজ করে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। সহকর্মীদের কাছে বিপুল হাসান পরিচিত একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মী হিসেবে।

১৯৭৩ সালে নেত্রকোণা শহরে জন্ম নেওয়া বিপুল হাসান বেড়ে উঠেছেন শিক্ষানুরাগী পরিবারে। বাবা হাজী মোফাজ্জল হোসেন ও মা মেহেরুনন্নেছা হোসেনের চার সন্তানের মধ্যে তিনি তৃতীয়। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সাতারপুর গ্রামে শিক্ষাজীবন শুরু গুলশান মডেল হাইস্কুলে। এরপর ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি ও বিকম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেন।

তবে বিপুল হাসানের পরিচয় শুধু সাংবাদিকতায় সীমাবদ্ধ নয়। তিনি সমানতালে যুক্ত নাট্যচর্চা ও লেখালেখিতেও। ঢাকা পদাতিক নাট্যদলের সঙ্গে যুক্ত থেকে মঞ্চে এনেছেন একাধিক নাটক। পাশাপাশি তাঁর অনুবাদে প্রকাশিত হয়েছে দুইটি উল্লেখযোগ্য গ্রন্থ—নোবেলজয়ী গীতিকবি বব ডিলানের ৩০টি গানের সংকলন “নির্বাচিত বব ডিলান” এবং বিশ্বখ্যাত ভৌতিক গল্পের সংকলন “ভয়াল ১৩”।

এখন তিনি দায়িত্ব নিচ্ছেন আমাদের সময়-এর অনলাইন সংস্করণকে আরও সমৃদ্ধ ও পাঠকবান্ধব করে তোলার। দীর্ঘ সাংবাদিকতা, সাহিত্য ও নাট্যচর্চার অভিজ্ঞতা নিঃসন্দেহে এই নতুন ভূমিকায় তাঁর শক্তি হয়ে উঠবে।

সুত্র – অনলাইন

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন