1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শাকিব আমাকে ‘মটু’ বলে পঁচাতো: অপু বিশ্বাস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

শাকিব আমাকে ‘মটু’ বলে পঁচাতো: অপু বিশ্বাস

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সম্পর্কের সুতা কেটে গেলেও শাকিব খান সম্পর্কে অপু বিশ্বাস বেশ নমনীয়। নিজের প্রক্তন ও সন্তানের স্বামী হিসেবে কিং খানকে প্রাপ্য সম্মান দিতে ভোলেন না। মাঝে মাঝে দাম্পত্যজীবন নিয়েও করেন স্মৃতিচারণ।

২০২৩ সালে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন অপু। সে সময় সেখানে ছিলেন শাকিব খানও। দু’জনের ঘোরাঘুরির ছবি-ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়ে শিরোনাম হয়েছিল। এবার এক পডকাস্টে সেসব নিয়েই করলেন স্মৃতিচারণ।

অপু বলেন, ‘মজার স্মৃতি অনেক আছে। একটা মজার স্মৃতি হচ্ছে- সেন্ট্রাল পার্কে ঘোড়ায় চড়ার কথা ছিল, আমি আসতে একটু দেরি করেছিলাম। জয় আইসক্রিম খেতে চেয়েছিল। আমি আইসক্রিম আনতে গিয়েছিলাম। এসে দেখি জয় আর তার বাবা ঘোড়ায় উঠে গেছে। আমি জোরে জোরে বলছিলাম, এই আমাকে নেবে না।’

এরপর যোগ করেন, ‘একটা ভিডিও দেখবেন, আমি দৌড়ে আসছি আর চুল ঠিক করছি। ওই ভিডিওটা জয়ের বাবা করেছিল। ঘোড়ার যারা রাইড করে, তারা আমাকে পরে ঘোড়ায় উঠিয়ে দেয়। আমি শাকিবকে বললাম, তুমি এইটা কেন করলে, ও বলল যে- ইচ্ছে করে। তুমি দৌড় দিবা আমার ভালো লাগবে, তাই। তখন একটু মোটাও ছিলাম। শাকিব বলল, দৌড়াও, মোটাটা একটু কমবে।’

অভিনেত্রীর কথায়, ‘‘শাকিব মাঝে মাঝে ‘মটু মটু’ বলে পঁচাতো, এখন আর বলার সুযোগ নেই। কারণ আমি এখন শুকিয়ে গেছি।’’

পডকাস্টে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ নিয়েও ক্ষোভ ঝেড়েছেন এই নায়িকা। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়াকে আমি যতটা সাপোর্ট করি, আবার মাঝে মাঝে ততটা কষ্ট লাগে। তারা আমাদেরকে চেনেন না কিন্তু বুলিংটা কেন এত অনর্থক করেন?

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন