1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শাকিবের সঙ্গে ছবি প্রকাশের দুইদিন পর মুখ খুললেন বুবলী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

শাকিবের সঙ্গে ছবি প্রকাশের দুইদিন পর মুখ খুললেন বুবলী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গত রোববার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্র থেকে নিজের ফেসবুকে শাকিব খানের সঙ্গে একান্ত মুহূর্তের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন শবনম বুবলী। সন্তানের বাবার সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর ছবি দিয়ে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন।

এদিকে, শাকিব- বুবলীর ছবির অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। যুক্তরাষ্ট্রে কাটানো মুহূর্তের ছবি প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। তিনি লেখেন, ‘শাকিব খান, শবনম বুবলী, শেহজাদ খান বীর, অনেক অনেক অভিনন্দন। এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এলো। কী যে ভালো লাগলো।’

bubly_gg_1

এরপর তিনি যোগ করেন, ‘কিছু সম্পর্কের টান এমনই হয়— সময়, দূরত্ব, নীরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না। তারা হয়তো দুইটা মুখ, কিন্তু গল্পটা সবসময়ই একটাই ছিল— তারা দুজনেই শেহজাদ খান বীরের মা এবং বাবা। এটাই বড় সত্য আর সুন্দর। শাকিব-বুবলীর সম্পর্ক নতুনভাবে ফিরে আসেনি, বরং এটি আরো বেশি শান্ত, পরিণত ও আপন হয়ে উঠেছে।’

চয়নিকা আরও বলেন, ‘‘কখনও কখনও জীবনে ফিরে আসাটাই সবচেয়ে সাহসী কাজ। আর একবার যখন দুইটি আত্মা একসঙ্গে মিশে যায়। তখন সেটাকে আর ‘ফিরে আসা’ বলা যায় না—ওটা হয় চিরস্থায়ী হয়ে ওঠা। ভালোবাসার মেলবন্ধন।”

এ নির্মাতা বলেন, ‘শুভ কামনা তোমাদের জন্য…স্পেশালি আমাদের বীরের জন্যে। একজন বাবা এবং তাঁর মা মিলে তাঁকে অনেক সুন্দর স্মৃতি দিলেন। জীবনটা তো অনেক অনিশ্চিত। তাই এই ভালো লাগা থেকে যাবে ছোট্ট বীরের মনের গহীনে। চয়নিকা মনে করছেন শাকিব বুবলী এক হয়ে গেছেন। এমনটাই জানিয়ে লিখেছেন, এবার আর কোরো রেখা নয়, শুধু অনন্ত মেলবন্ধন। অনেক অনেক অভিনন্দন তোমাদের। অনেক প্রার্থনা। সদা থাকো আনন্দে, সংসারে, নির্ভয়ে।’

চয়নিকার পোস্টের মন্তব্যের ঘরে অভিনেত্রী বুবলী লিখেছেন, ‘আপুনি, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি এত সুন্দর করে লিখো কিভাবে? অনেক ভালোবাসার একজন মানুষ আপনি। সবসময় দোয়া ও ভালোবাসা।’

Bubly_hfhjhsjhs

জানা গেছে, কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন বুবলী ও তার সন্তান। জানা গেছে, প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী- তাই এই সফর।

বলে রাখা ভালো, গত ১৩ জুলাই ব্যক্তিগত সফরে আমেরিকায় পাড়ি দেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। মার্কিন মুলুকের যাওয়ার খবরটি নিজেই জানিয়েছিলেন। সেদিন সামাজিক মধ্যমে বিমানে বসা একটি ছবি ভাগ করে নেন তিনি। শাকিব যাওয়ার সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে পশ্চিমা দেশটিতে উড়াল দিয়েছিলেন অভিনেত্রী শবনম বুবলী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন