1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে সংবাদ প্রচারকে কেন্দ্র  করে এক সাংবাদিককে হুমকি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে সংবাদ প্রচারকে কেন্দ্র  করে এক সাংবাদিককে হুমকি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুরে একটি সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক শামীমকে হুমকি দিয়েছেন এক নারী। এই ঘটনায় জেলার সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাংবাদিক শামীম হোসেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এস এর জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন এবং তিনি শহরতলীর পূর্ব নাছিরপুর গ্রামের মৃত তোয়াজ উদ্দিন মুহুরীর সন্তান। সাংবাদিক শামীমকে হুমকি দেয়া নারীর নাম সুমাইয়া বলে জানা গেছে।

সাংবাদিক শামীম হোসেন জানান, টাকা লেনদেনকে কেন্দ্র করে রাস্তায় প্রকাশ্যে তিন নারীর মারামারির ঘটনা ঘটে। গত রোববার বিকালে জামালপুর শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সাংবাদিক শামীমের হাতে আসে। ভিডিওটিতে দেখা যায়, রাস্তায় এক নারী আরেক নারীকে টাকা চেয়ে মারধর করছেন এবং পাশে থাকা আরেক নারী তাকে সহায়তা করছেন।

শামীম আরো জানান, ঘটনার বিষয়ে জানতে চাইলে তাকে ফোনে হুমকি দেন সুমাইয়া নামের ওই নারী। তিনি মারামারির ভিডিও সংবাদ মাধ্যমে প্রচার না করতে হুমকি দেন। সংবাদ হলে একজন পুলিশ সদস্যের চাকরি থাকবে না বলেও তিনি হুমকি দেন।

এই বিষয়ে জানতে অভিযুক্ত নারী সুমাইয়া মোবাইল ফোনে মঙ্গলবার রাত ৮টা ১ মিনিটের দিকে দুইবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় জেলার সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন