1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অতিরিক্ত তাপদাহে মাঠে কাজ করা কৃষকদের পাশে নওগাঁর ‘তাল বেলাল’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

অতিরিক্ত তাপদাহে মাঠে কাজ করা কৃষকদের পাশে নওগাঁর ‘তাল বেলাল’

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নওগাঁ সংবাদদাতা।।

নওগাঁর নিয়ামতপুরে চলমান প্রচণ্ড তাপদাহে মাঠে কাজ করা শ্রমজীবী কৃষকদের পাশে দাঁড়ালেন দেশের শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী ও নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল।
বৃহস্পতিবার দুপুরে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন মাঠে ধান কাটা কাজে নিয়োজিত প্রায় ১৫০ জন কৃষকের হাতে তিনি নিজ হাতে তুলে দেন ঠান্ডা পানি, ওরস্যালাইন ও টেস্টিস্যালাইন। এ সময় তীব্র গরমে ক্লান্ত কৃষকরা কিছুটা স্বস্তি ফিরে পান এবং কৃতজ্ঞতা জানান এই উদ্যোগের জন্য।
মাহমুদুন নবী বেলাল জানান, “শ্রমিকদের কষ্ট আমার মনে দাগ কাটে। তাদের একটু স্বস্তি দিতে পারলেই নিজেকে ধন্য মনে করি। তীব্র তাপদাহে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন, তাই তাদের শরীরে প্রয়োজনীয় পানিশূন্যতা পূরণে এ উদ্যোগ।”
উল্লেখ্য, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও সামাজিক উদ্যোগে বরাবরই সামনে থাকেন মাহমুদুন নবী বেলাল। তার এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসিত হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন