1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‎মাদারীপুরে জেলা পর্যায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

‎মাদারীপুরে জেলা পর্যায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।


মাদারীপুর প্রতিনিধি।।

‎মাদারীপুরে ৫ টি উপজেলার বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা পর্যায়ের দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা বুধবার(২১মে) সকালে জেলা সরকারি সমন্বিত অফিস ভবনের হল রুমে শুরু হয়ে বিকেলে বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়। এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরিন তম্বী।

‎দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের সার্বিক সহযোগিতায় এবং মাদারীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও দেশত্ববোধক গানের প্রতিযোগিতায় ৫ উপজেলার স্কুলের বিজয়ী শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জেলা দুপ্রক সদস্য মাওলানা উবায়দুল্লাহ। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা দুপ্রক এর সহসভাপতি প্রফেসর মো. আব্দুল হালিম। এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা দুপ্রক সদস্য ও প্রতিযোগিতার আহবায়ক সাংবাদিক মনজুর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুপ্রক সদস্য আজমল হুদা ঢালী। এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সমন্বিত কার্যালয়ের দুদক,সজেকার উপ-পরিচালক মো. আতিকুর রহমান, মাদারীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,মোঃ শহীদুল ইসলাম মুন্সী, মাদারীপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফরিদুল ইসলাম, মাদারীপুর দুদক, সজেকা, উপসহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান অপু, প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি সুবল বিশ্বাস, সঙ্গীতজ্ঞ দোলা দে, ভাস্কার ও চিত্র শিল্পী মো. আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা দুপ্রক এর সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, সদস্য মো. মুরাদ হাসান, মো. সিরাজুল ইসলাম, ফরিদা ইয়াসমিন লাকি, মেহেদী হাসান, প্রমুখ।

‎ln24bd/mhs

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন