1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শাকিব আমার পুরুষ ছিল: অপু বিশ্বাস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

শাকিব আমার পুরুষ ছিল: অপু বিশ্বাস

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সম্পর্কের সুতা কেটে গেলেও শাকিব খান সম্পর্কে অপু বিশ্বাস বেশ নমনীয়। নিজের প্রক্তন ও সন্তানের স্বামী হিসেবে কিং খানকে প্রাপ্য সম্মান দিতে ভোলেন না। সম্প্রতি আবারও বিষয়টি স্পষ্ট হলো অপুর কথায়।

সম্প্রতি এক অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অপু। সেখানে শাকিবকে নিজের পুরুষ হিসেবে উল্লেখ করেন। তার কথায়, ‘একটা সময় আমার পুরুষ হিসেবে ছিলেন তিনি। এখন আমার সন্তানের বাবা হিসেবে।’ এসময় নিজের অপু বিশ্বাস হয়ে ওঠার পেছনে শাকিব খানের অবদানের কথাও উল্লেখ করেন নায়িকা।

চলতি বছরের শুরুতে দুটি সিনেমা এসেছিল অপুর। এরপর নতুন সিনেমায় দেখা যায়নি তাকে। তবে কাজের জায়গা প্রসারিত করেছেন অভিনেত্রী। আত্মপ্রকাশ করেছেন ব্যবসায়ী হিসেবে। রাজধানীর আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন অপু।

উপস্থাপনায়ও নাম লিখিয়েছেন অপু। নিজের ইউটিউব চ্যানেলের জন্য তিনি নির্মাণ করেছেন একটি বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। ‘আড্ডা উইথ অপু বিশ্বাস’- নামের এ অনুষ্ঠানে অপু মুখোমুখি হন, নির্মাতা ও সাংবাদিকরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন