1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সেজদায়ে তেলাওয়াত: সেজদা দিয়ে দাঁড়াতে হবে? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে, অনুমোদন পাবে গুরুত্বপূর্ণ প্রকল্প স্মার্ট কার্ডের ‘বিকল্প ভাবনা’ এনআইডি ডিজির মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন?

সেজদায়ে তেলাওয়াত: সেজদা দিয়ে দাঁড়াতে হবে?

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পবিত্র কোরআনে কারিমে এমন কিছু আয়াত রয়েছে, যেগুলোর তেলাওয়াত করলে বা শুনলে মুমিন পাঠক ও শ্রোতাকে আল্লাহর উদ্দেশ্যে একটি সেজদা করতে হয়। এই সেজদাকে সেজদায়ে তেলাওয়াত বলা হয়। এই সেজদা তেলাওয়াতকারী এবং শ্রবণকারী উভয়ের উপর ওয়াজিব।

তেলাওয়াতে সেজদার পদ্ধতি হলো- হাত না উঠিয়ে দাঁড়ানো থেকে আল্লাহু আকবর বলে সোজা সেজদায় চলে যাওয়া এবং ‘সুবহানা রাব্বিয়াল আলা’ তিনবার পড়ে আল্লাহু আকবর বলে দাঁড়ানো। দাঁড়ানো থেকে সেজদায় যাওয়া এবং সেজদা থেকে উঠে পুনরায় দাঁড়ানো মোস্তাহাব; জরুরি নয়।

অতএব একসঙ্গে একাধিক সেজদায়ে তেলাওয়াত আদায় করলে মুস্তাহাব হলো- প্রতিবার উঠে দাঁড়িয়ে আরেক সেজদা করা। তবে প্রতিবারের জন্য না দাঁড়িয়ে বসা থেকে সেজদা করলেও সেজদায়ে তেলাওয়াতগুলো আদায় হয়ে যাবে।

সেজদা হবে মাত্র একটি। এতে তাশাহ্হুদ নেই, সালামও নেই। এই সেজদার জন্য হাত উঠাতে বা বাঁধতে হবে না এবং দুইটি সেজদাও করতে হবে না। পুরুষদের জন্য আল্লাহু আকবর জোরে বলা উত্তম।

কেউ পুরো কোরআন মাজিদ খতম করলে সে ১৪টি সেজদা করে নিলে এক খতমের সকল সেজদা আদায় হয়ে যাবে। তবে একাধিক খতম করে কিংবা সারাজীবন যত তেলাওয়াতে সেজদা ওয়াজিব হবে— সবগুলোর জন্য ১৪টি সেজদা আদায় করে নিলেই যথেষ্ট হবে; তবে এ ধারণা ঠিক নয়। বরং যতগুলো সেজদার আয়াত যতবার তেলাওয়াত করা হয়েছে, সবগুলোর জন্য পৃথক পৃথক সেজদা দিতে হবে। শুধু এক বৈঠকে একটি সেজদার আয়াত একাধিকবার পড়লে সেক্ষেত্রে একটি সেজদা ওয়াজিব হবে।

উল্লেখ্য, সেজদায়ে তেলাওয়াত বিলম্ব না করে সেজদার আয়াতের পরেই আদায় করা উচিত। (বাদায়েউস সানায়ে: ১/৪৪৯; তাবয়িনুল হাকায়েক: ১/৫০৫; হালবাতুল মুজাল্লি: ২/৫৯১; জামেউল মুজমারাত ২/৭৬; ফতোয়ায়ে তাতারখানিয়া: ২/৪৬৪; আদ্দুররুল মুখতার: ২/১০৭; শরহুল মুনইয়া: ৫০১; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/১৩৪; ফতোয়ায়ে খানিয়া: ১/১৫৮)

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন