1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
'দরজা লাগাও' বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক

‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা:

‘এই দরজা লাগাও’ বলেই দরজা বন্ধ করে পঞ্চগড়ের সিনিয়র সাংবাদিক এনটিভির স্টাফ রিপোর্টার সাজ্জাদুর রহমান সাজ্জাদকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে| প্রায় এক ঘন্টা তাকে অবরুদ্ধ করে রাখা হয়| এক অসহায় কিডনি রোগীর চেকের টাকা পেতে বিলম্ব হওয়ার কারণ জানতে ওই ব্যাংকে গিয়েছিলেন তিনি| ম্যানেজার জ্যোতির্ময় রায়ের ভিডিও বক্তব্য নেয়ার সময় আকস্মিক সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজন ওই কক্ষে প্রবেশ করে সাংবাদিক সাজ্জাদকে গালাগালি শুরু করেন| এই পর্যায়ে তার দরজা বন্ধ করে প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে করে রাখেন| পরে হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ-নুর-ই-আলমের নির্দেশে কয়েকজন ইউপি সদস্য ব্যংকে গিয়ে তাকে উদ্ধার করেন| সেকেন্ড ম্যানেজার ফরিদুলের বিরুদ্ধে গ্রাহকদের সাথে অশোভন আচরণের অভিযোগ দীর্ঘদিনের| স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে আওয়াজ তোলেন না কেউ|
খোঁজ নিয়ে জানা যায়, সাংবাদিক সাজ্জাদ নিজেও কিডনি রোগী| হাড়িভাসা ইউনিয়নের হাজেরা খাতুন নামে এক কিডনি রোগীর একটি সংস্থার অনুদানের চেক ব্যাংকে জমা দেয়ার ১০ দিনেও টাকা না পাওয়ার বিষয়টি জানতে পেরে মঙ্গলবার বিকেলে

অসুস্থ শরীরেই হাড়িভাসা কৃষি উন্নয়ন ব্যাংকে যান সাংবাদিক সাজ্জাদ|
এ ঘটনায় পঞ্চগড়ের গণমাধ্যমকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে| তারা ওই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে শাস্তি দাবি করেছেন|
সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, অসহায় এক কিডনি রোগীর অনুদানের চেক জমা দেয়ার ১০ দিনেও টাকা না দেয়ার বিষয়টি নিয়ে ম্যানেজারের বক্তব্য চাইলে তিনি ভিডিও বক্তব্য দিচ্ছিলেন| এমন সময় হঠাৎ সেকেন্ড ম্যানেজার ফরিদুল ইসলাম সুজন এসে আমাকে গালাগালি ও হুমকি ধামকি দিতে থাকে| এমনকি দরজা বন্ধ রেখে আমাকে এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে| পরে ইউপি চেয়ারম্যান খবর পেয়ে ইউপি সদস্য ও গ্রাম পুলিশ পাঠালে তারা এসে আমাকে উদ্ধার করেন| তাদের আচরণে আমি বিস্মিত হয়েছি| তারা সন্ত্রাসের মতো আচরণ করছিল|
এ ঘটনায় ওই ব্যংকের ম্যানেজার জ্যোতির্ময় রায় ও সেকেন্ড ম্যানেজার ফরিদুল ইসলাম সুজনের মোবাইল নাম্বারে একাধিকবার কল করলেও তারা কল রিসিভ করেন নি|
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বলেন, একটি ঐতিহ্যবাহী ব্যাংকের ভেতরে গণমাধ্যম কর্মীকে অবরুদ্ধ করে রাখা ও লাঞ্ছিত করার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি| ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো|
হাড়িভাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইয়েদ নূর- ই আলম বলেন, ব্যাংকের ভেতরে সাংবাদিককে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে আমি ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে পাঠাই| তারা গিয়ে পরিস্থিতি শান্ত করে|
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পঞ্চগড়ের ডেপুটি জেনারেল ম্যানেজোর শেখ মুক্তারুজ্জামান জানান, ঘটনাটি তিনি শুনেছেন| সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন