1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘দক্ষতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে পিজিআরের পিছিয়ে থাকার সুযোগ নেই’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

‘দক্ষতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে পিজিআরের পিছিয়ে থাকার সুযোগ নেই’

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টসহ (পিজিআর) দেশের সব নিরাপত্তা বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে পিজিআর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, বর্তমান বিশ্বে প্রচলিত নিরাপত্তা চ্যালেঞ্জের পাশাপাশি সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ড্রোন প্রযুক্তিনির্ভর হুমকি নতুন বাস্তবতা হিসেবে আবির্ভূত হয়েছে। এসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সব নিরাপত্তা বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে পিজিআরের পিছিয়ে থাকার সুযোগ নেই। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও আনুগত্যের সমন্বয়ে বাহিনীর সদস্যদের নিজেদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

তারেক রহমান বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার দায়িত্বও পিজিআর সফলভাবে পালন করে আসছে। বিশ্বস্ততা, কর্তব্যবোধ ও পেশাগত দক্ষতার কারণে বাহিনীটি দেশের অন্যতম সুশৃঙ্খল বাহিনী হিসেবে পরিচিতি লাভ করেছে।

সরকারপ্রধান জানান, সুশৃঙ্খলতার স্বীকৃতি হিসেবে চলতি বছর পিজিআর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, যা বাহিনীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

pm-2প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্র ও সরকারপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য বজায় রাখা এবং জনগণের সঙ্গে সরকারের সংযোগ অটুট রাখাও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে জনগণ নিজেদেরকে সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করে।

বক্তব্যে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের সময় কর্তব্যরত অবস্থায় নিহত পিজিআরের সদস্যদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, রাষ্ট্র ও সরকারপ্রধানের নিরাপত্তায় জীবন উৎসর্গের যে অনন্য দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

পিজিআরের গৌরবময় ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এ বাহিনীর বিকাশ ও সম্প্রসারণে তৎকালীন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার নেতৃত্ব ও সিদ্ধান্ত বাহিনীটির কার্যক্রমকে আরও গতিশীল ও আত্মপ্রত্যয়ী করেছে।

অনুষ্ঠানে পিজিআরের সকল সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং সদস্যকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন