1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ব্রাজিলের চলে যাওয়ায় বিপর্যস্ত দলটির সমর্থক শিবির - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

ব্রাজিলের চলে যাওয়ায় বিপর্যস্ত দলটির সমর্থক শিবির

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফিফা ফুটবল বিশ্বকাপের আসর থেকে ব্রাজিলের চলে যাওয়ায় বিপর্যস্ত দলটির সমর্থক শিবির। এই দুঃখ ঘন করেছে নেইমার জুনিয়রের শুন্য হাতে বিদায়। সমর্থকদের শোক যেন আবর্তিত হচ্ছে বিশ্বখ্যাত এই তারকাকে ঘিরে। দেশের বিনোদন অঙ্গনেও একই চিত্র।

অভিনেতা রওনক হাসান নেইমারের বেদনার্ত একটি ছবি প্রকাশ করেছেন নিজের ফেসবুকে। পরাজয় পরবর্তী ধারণ করা নেইমারের সে অবয়ব যেন শোকের কবিতা ভিন্ন অন্য কিছু না।

Untitled-6-20260706060511

নেইমারকে ফুটবলের দুখী রাজপুত্র সম্বোধন করে অভিনেতা লিখেছেন, ‘ফুটবলের দুঃখী রাজপুত্র! বিশ্বকাপে ম্যাচের শেষ মিনিটে গোল দিয়ে শেষ হলো বিশ্বকাপ যাত্রা! মুকুটহীন রাজপুত্র তোমাকে ভালোবাসি!’

জার্সিতে মুখ লুকানো নেইমারের ছবি দিয়ে ব্রাজিল সমর্থক অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’

1-(8)-6a4a0cdc2718e

নেইমারকে মনে রাখবেন অভিনেত্রী পারসা ইভানা। পরাজয়েও প্রিয় খেলোয়াড়ের পাশে থেকে তিনি লেখেন, ‘ব্যথা ও মারাত্মক ইনজুরি নিয়েও এগিয়ে গেছ, শান্তভাবে পেনাল্টি জালে জড়িয়েছ। তোমার জাদু আমরা চিরকাল মনে রাখব।’

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও প্রিয় দলের বিদায়ে লিখেছেন শোকের সাতকাহন। ব্রালিজের লোগো সম্বলি কালো জার্সিতে নিজেকে মুড়িয়েছেন অভিনেত্রী। কান্না লুকিয়ে হাসতে দেখা গেছে তাকে। তিনি লিখেছেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা—আমি আমার দলের সাথেই থাকব।’

neymar-1783294755

মেটলাইফ স্টেডিয়ামে গতরাতে নরওয়ের বিপক্ষে নেমেছিল ব্রাজিল ফুটবল দল। কিন্তু সুবিধা করতে পারেনি। ২-১ ব্যবধানে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এরপরই যেন বাঁধ ভাঙে সমর্থকদের শোক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন