1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আর্জেন্টিনা ফুটবল দলের কড়া সমর্থক জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ রিতা পূর্ণিমা। সামাজিকমাধ্যমে ভাগ করে নেন দলটির প্রতিটি জয়ের অনুভূতি। গতকাল মঙ্গলবারের কষ্টে পাওয়া জয় নিয়েও সরব তিনি।

মিশরের বিরুদ্ধে জিতে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলে নিজের ফেসবুকে সাদা-আকাশী জার্সিতে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন নায়িকা। পর্দার ভি চিনহ দেখিয়ে করেছেন উল্লাস।

740712811_1569929551163740_6822491616354272322_n

ক্যাপশনে লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’

মিশরের সঙ্গে আয়োজিত ম্যাচের ৭৮ মিনিটেও ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। ওই সময়টা সমর্থকদের পরিস্থিতিও ছিল ত্রাহি ত্রাহি। ঢাকা মেইলকে পূর্ণিমা বললেন, অন্যদের মতো আমারও একই অবস্থা ছিল।

739809541_1697405561372964_320646628539664454_n

তারকাদের অনেকে উড়ে চলে গেছেন খেলা দেখতে। স্টেডিয়ামে বসে উপভোগ করছেন মেসির যাদু। কেউ কেউ কোয়ার্টার ফাইনাল দেখতে যাবেন। তবে সেরকম পরিকল্পনা নেই পূর্ণিমার। জানালেন, ঘরে বসেই উপভোগ করতে চান এবারের বিশ্বকাপ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন