1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গোপালিয়ার জয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গোপালিয়ার জয়

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সালথা (ফরিদপুর) সংবাদদাতা:

‎ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০ দলীয় ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে গোপালিয়া (আলামিন) ফুটবল একাদশ ১–০ গোলে চান্দাখোলা ফুটবল একাদশকে হারিয়েছে।

‎সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎ম্যাচের উদ্বোধন করেন ফুকরা গ্রামের কৃতি সন্তান, সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজসেবক মুহাম্মদ ছরোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. কাওসার আলী। সঞ্চালনা করেন ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম সামসুল আলম।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুল হক, তারা মিয়া মাতুব্বর, জালাল মেম্বার, সাব্বির মাতুব্বর, রফিকুল ইসলাম শিকদার, লিয়াকত হোসেন, ফজলু মাতুব্বর, জাকির হোসেন, মোশারেফ মাতুব্বর, তুরাব মৃধা, আরিফুল ইসলাম, রকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

‎উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ ছরোয়ার হোসেন বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

‎সভাপতির বক্তব্যে এবিএম সামসুল আলম বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কিশোর-কিশোরীদের বিদ্যালয়মুখী করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

‎ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মো. মেহেদী হাসান। সহকারী রেফারি ছিলেন তারিকুল ইসলাম ও আশিক হাসান। ধারাভাষ্য দেন আরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।

‎আয়োজকেরা জানান, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোও নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন