1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বর্ষবরণ করতে প্রেমিককে নিয়ে কোথায় গেলেন শাহরুখকন্যা? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

বর্ষবরণ করতে প্রেমিককে নিয়ে কোথায় গেলেন শাহরুখকন্যা?

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বলিউড সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান বেশ কিছুদিন ধরে প্রেমঘটিত বিষয় নিয়ে আলোচনায় রয়েছেন। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে মন দিয়েছেন তিনি। ইংরেজি বছরের প্রথমদিন উদযাপনে প্রেমিককে নিয়ে ছাড়লেন মুম্বাই। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আগেই ছুটি কাটানোর জন্য মায়ানগরী ছেড়েছেন অনন্যা পাণ্ডে, আদিত্য রায় কাপুর, তামান্না ভাটিয়া, বিজয় বার্মার মতো চর্চিত যুগলেরা। সেই তালিকার নাম উঠেছে সুহানা ও অগস্ত্যেরও। যদিও তাদের সঙ্গে দেখা গেছে অগস্ত্যের বোন নব্যা নন্দাকেও।

খবর, নিজেদের সম্পর্ক নিয়ে মাত্রাতিরিক্ত আলোচনা এড়াতেই নাকি নব্যাকেও তাদের সঙ্গে ছুটি কাটাতে নিয়ে যাচ্ছেন সুহানা ও অগস্ত্য। যদিও ঠিক কোথায় যাচ্ছেন তারা, তা এখনও জানা যায়নি।

অনেকদিন ধরেই সুহানার সঙ্গে নাম জড়িয়েছে অগস্ত্যুর। প্রেমে তেমন রাখঢাক নেই তাদের। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। তার সপ্তাহ খানেক পর এক পার্টিতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল তাদের। ‘দ্য আর্চিজ়’-এর প্রচারমূলক অনুষ্ঠানেও চোখে পড়েছে তাদের রসায়ন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন