1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে অটো ভাড়া পুনঃনির্ধারণের দাবিতে মিছিল, সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

জামালপুরে অটো ভাড়া পুনঃনির্ধারণের দাবিতে মিছিল, সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৪০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।

অটোভাড়া পুনঃনির্ধারণের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জামালপুর জেলা অটো মালিক শ্রমিক সমিতির ব্যানারে।
বুধবার বিকেলে শহরর প্রধান সড়কে এ মিছিল বের করে অটোচালকরা। মিছিলটি সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানা হয়ে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি জেলা শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেলাল, দপ্তর সম্পাদক সালামত হোসেন, মালিক সমিতির নেতা ফারুক আহমেদ মাস্টার, লাভলু, রনি, রুবেল, চঞ্চল প্রমুখ।

বক্তারা বলেন, দেশব্যাপী অটোবাইকের মূল্যবৃদ্ধি, ব্যাটারি, খুচরা যন্ত্রণাংশ, বিদ্যুৎসহ প্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারনে দিশেহারা অসহায় অটোচালকরা।
তাই আমাদের অস্তিত্ব রক্ষার্থে অটোভাড়া বৃদ্ধি এখন সময়ের দাবি। অনতিলম্বে অটোভাড়া বৃদ্ধি করে অটোচালকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।

এমএইচএম /LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন