1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইতিহাসে সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে শেষ করল আর্জেন্টিনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

ইতিহাসে সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে শেষ করল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক।।
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফাইনালের লড়াইয়ে মাঠজুড়ে স্প্যানিশ আর্মাডার মুহূর্মুহু আক্রমণ, আর অন্যপ্রান্তে অসহায় আত্মসমর্পণ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।শিরোপা ধরে রাখার মিশনটা যে এভাবে একপেশে আর বিষাদে রূপ নেবে, তা হয়তো অতিবড় আলবিসেলেস্তে সমর্থকও ভাবেননি।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে কোণঠাসা করে রেখেছিল স্প্যানিশরা, যা বজায় ছিল শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত। বল দখল থেকেশুরু করে আক্রমণ  খেলার প্রতিটি মিনিটেই ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। শেষ পর্যন্ত মেসি বাহিনীকে স্তব্ধ করে দিয়ে বিশ্ব ফুটবলেরনতুন রাজা এখন স্পেন।

ম্যাচে স্পেনের নিখুঁত ও পরিকল্পিত ফুটবলের সামনে আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল একেবারেই ধারহীন ও নিষ্প্রভ। পুরো ম্যাচে প্রায়৬৬% সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আর্জেন্টিনার গোলপোস্ট লক্ষ্য করে ২০টি শট নেয় স্প্যানিশরা।

বিপরীতে সাবেক চ্যাম্পিয়নরা বল দখলে রাখতে পেরেছিল মাত্র ৩৪% সময়। ম্যাচের পুরো ৯০ মিনিটে স্পেনের গোলপোস্টে মাত্র ২টি শটনিতে পেরেছে আর্জেন্টিনা, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে দুর্বল আক্রমণাত্মক পারফরম্যান্স। আর এই চরম হতাশারঅনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েই ভাঙলো আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন