
ফাইনালের লড়াইয়ে মাঠজুড়ে স্প্যানিশ আর্মাডার মুহূর্মুহু আক্রমণ, আর অন্যপ্রান্তে অসহায় আত্মসমর্পণ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।শিরোপা ধরে রাখার মিশনটা যে এভাবে একপেশে আর বিষাদে রূপ নেবে, তা হয়তো অতিবড় আলবিসেলেস্তে সমর্থকও ভাবেননি।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে কোণঠাসা করে রেখেছিল স্প্যানিশরা, যা বজায় ছিল শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত। বল দখল থেকেশুরু করে আক্রমণ খেলার প্রতিটি মিনিটেই ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। শেষ পর্যন্ত মেসি বাহিনীকে স্তব্ধ করে দিয়ে বিশ্ব ফুটবলেরনতুন রাজা এখন স্পেন।
ম্যাচে স্পেনের নিখুঁত ও পরিকল্পিত ফুটবলের সামনে আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল একেবারেই ধারহীন ও নিষ্প্রভ। পুরো ম্যাচে প্রায়৬৬% সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আর্জেন্টিনার গোলপোস্ট লক্ষ্য করে ২০টি শট নেয় স্প্যানিশরা।
বিপরীতে সাবেক চ্যাম্পিয়নরা বল দখলে রাখতে পেরেছিল মাত্র ৩৪% সময়। ম্যাচের পুরো ৯০ মিনিটে স্পেনের গোলপোস্টে মাত্র ২টি শটনিতে পেরেছে আর্জেন্টিনা, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে দুর্বল আক্রমণাত্মক পারফরম্যান্স। আর এই চরম হতাশারঅনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েই ভাঙলো আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.