1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঘুষি মেরে অটোচালকের নাক ফাটালেন ট্রাফিক পুলিশ  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

ঘুষি মেরে অটোচালকের নাক ফাটালেন ট্রাফিক পুলিশ 

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা: 

জামালপুরে ব্যাটারি চালিত এক অটোরিকশা চালককে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর রুহুন আমীন। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকরা বক্তব্য চাইতে গেলে এক সাংবাদিককে ধাক্কাসহ অসদাচরণ করেন ওই ট্রাফিক পুলিশ।

২৫ মে সোমবার দুপুরে পৌর শহরের বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে আগে থেকেই জলাবদ্ধতা নিরসরনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন কয়েকটি এলাকার লোকজন।

আহত অটোরিকশা চালক শুভর অভিযোগ, দুপুরে তিনি নতুন বাইপাস এলাকায় রাস্তার পাশে যাত্রী নামিয়ে ভাড়া নিচ্ছিলেন। এ সময় তাকে সামনে এগিয়ে যেতে বলেন ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমীন। সামনে যেতে একটু লেট হওয়ায় হঠাৎ এসে আমার নাকে ঘুষি মারে ওই ট্রাফিক ইন্সপেক্টর। এতে আমার নাকের হাড় ভেঙে গেছে এবং গলগলিয়ে রক্ত ঝরছে অনবরত।

বিষয়টি নিয়ে সাংবাদিকরা ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করতে গেলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে ট্রাফিক ইন্সপেক্টর সিনিয়র সাংবাদিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল হাসান লায়নকে ধাক্কা দেন। পরে বাকবিতণ্ডায় জড়িয়ে যান উপস্থিত ট্রাফিক পুলিশ ও  সাংবাদিকরা।

এ বিষয়ে সাংবাদিক রবিউল হাসান লায়ন জানান, শুভ নামে এক অটো রিকশা চালককে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রুহুল আমীন। উপস্থিত সাংবাদিকরা এ বিষয়ে তার বক্তব্য নিতে গেলে চড়াও হন তিনি। একপর্যায়ে আমাকে ধাক্কা দেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, ওই চালকের ওপর হাততোলার ঘটনায় তদন্ত করে ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমীনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিকের সঙ্গে অসদাচরণের ঘটনায় তিনি বলেন, সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নেই। তিনি কেন এমন আচরণ করেছেন, তা খতিয়ে দেখা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন