1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে হত্যা মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মাদারীপুরে হত্যা মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুরের কালকিনি উপজেলার একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফয়সাল তালুকদার (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় কালকিনি থানা পুলিশ ও র‍্যাব-৪, ঢাকা’র যৌথ অভিযানে বুধবার (০৬ মে) রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার কালাই সরদারের চর এলাকার বজলু তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, ফয়সাল তালুকদার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ মোট ৭টি গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়াও তিনি বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত আসামি।
তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে রয়েছে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, চুরি, নারী ও শিশু নির্যাতন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলা সহ বিভিন্ন গুরুতর অপরাধ। ২০০৬ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব মামলা দায়ের করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে এবং তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন