1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‎“প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায়” মাদারীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

‎“প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায়” মাদারীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

‎মাদারীপুর প্রতিনিধি।।
‎“একদিন ভূমি পৃথিবী গড়ছো, আজ আমি স্বপ্ন গড়বো— সযত্নে তোমায় রাখবো আগলে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মাদারীপুর জেলা প্রশাসাকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার,

‎মাদারীপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আফজাল হোসাইন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হাবিবুল আলম,  মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরীন তন্বীসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎এছাড়া বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রাক্তন প্রফেসর আব্দুল হালিম ও অবসরপ্রাপ্ত সরকারি  কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি,

‎আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের সম্মানিত অভিভাবক। তাঁদের প্রতি যত্ন, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্ম যেন প্রবীণদের অবদান ভুলে না যায়— সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন