1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুদকের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

দুদকের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

আপন সরদার, টঙ্গীবাড়ি।।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা
পরিষদের সভাকক্ষে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন,রানার্সআপ ও ৩য় স্থান অর্জনকারী স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান।

টঙ্গীবাড়ী উপজেলা দুর্নীতি দমন কমিশন এর সভাপতি মো.সাইফুর রহমান এর সভাপতিত্বে ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জানে আলম প্রিন্স এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মো.সাইফুল আলম,দূর্নীতি দমন কমিশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলায়েত হোসেন। উপসহকারী পরিচালক মশিউর রহমান, শরিফুল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় টঙ্গীবাড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো.মাসুম প্রমুখ।

উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর টঙ্গীবাড়ি উপজেলার ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরা দুর্গাচরন উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন