1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।
সারাদেশের ন্যায় জামালপুরে বিশ্ব শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলমের সভাপতিত্বে শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা তাসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি, সিংহজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান শফি, জেলা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি নওশের আলী, কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমান, সদর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহ প্রমূখ।
বক্তারা শিক্ষকদের মান উন্নয়নে সরকারের কাছে জোরালো ভূমিকা রাখার কথা ব্যক্ত করেন। শিক্ষকরা যাতে অবহেলিত না হয় সেদিকেও সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন