1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুন্সীগঞ্জে বাস চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত, বাসে আগুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে সব হারিয়ে তাঁবুতে কাটছিল দিন, দগ্ধ সেই পরিবারের চিকিৎসা সহ নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি কেমন প্রস্তুতিতে দুই ফাইনালিস্ট? দিনটি কেমন কাটবে ভোরের শুরুটাই ঠিক করে দেয় সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে টানা ৭ দিন ধরে ইরানে চলছে মার্কিন হামলা মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী ‘ঈমান, ঐক্য ও আমলে গড়ে উঠুক আদর্শ বাংলাদেশ’

মুন্সীগঞ্জে বাস চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত, বাসে আগুন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মুন্সিগঞ্জ সংবাদদাতা।।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাস চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিস ও টঙ্গীবাড়ী থানা পুলিশ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

জানা গেছে, ঢাকা হতে যাত্রী নিয়ে ঘাতক বাসটি টঙ্গীবাড়িতে ফিরছিল। নিহত মাদ্রাসা ছাত্রী আরবি (৬) স্থানীয় মাদ্রাসা হতে বাড়ি ফিরছিল। পথমধ্যে টঙ্গীবাড়ী উপজেলার রান্ধুনী বাড়ি এলাকায় আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে ঘাতক বাসটি ওই মাদ্রাসার ছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার পরপরই ঘাতক বাস চালক জামাল পালিয়ে যায়।

এ ব্যাপারে স্থানীয়রা জানান, ঘাতক বাসের ড্রাইভার জামাল একজন মাদক সেবী। সে মাদক খেয়ে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি সাইফুল আলম বলেন, বাসটি ঢাকা হতে টঙ্গীবাড়িতে আসতেছিল। পথে রান্ধুণী বাড়ি এলাকায় মাদ্রাসা ছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই মাদ্রাসা ছাত্রী আরবি নিহত হয়। ঘটনার পরে বাস চালক পালিয়ে যায়। এই ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিকে আগুন দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস সহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে আমরা বেশ কিছুটা আহত হই। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন