1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গিবাড়ীতে ৮০ বছরের বৃদ্ধকে পিটিয়ে জখম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

টঙ্গিবাড়ীতে ৮০ বছরের বৃদ্ধকে পিটিয়ে জখম

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গিবাড়ী সংবাদদাতা।।

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী গ্রামে দুই বন্ধু মিলে ৮০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে জখম করেছে। এ ঘটনায় আহত বৃদ্ধ টঙ্গিবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এর আগে সোমবার বেলা ১১টার দিকে বৃদ্ধকে তার জমিতে পিটিয়ে জখম করে তার প্রতিবেশী আনোয়ার ঢালী ও তার বন্ধু তাজমহল ঢালী।

ভুক্তভোগী বৃদ্ধ মোঃ দ্বীন ইসলাম হাওলাদার (৮০) বলেন, দীর্ঘদিন যাবৎ জায়গা-সম্পত্তি নিয়া আমার সাথে প্রতিবেশী আনোয়ার ঢালীর বিরোধ চলতেছে। আমি ২২ বছর আগে পাশের গ্রাম হতে এসে এ এলাকায় জমি কিনে বসবাস শুরু করি। এ এলাকায় জমি কিনার পর হতেই ওরা আমাকে মারধোর করে আসছে। সোমবার আমার বসত বাড়ির পাশে আমার জমিতে আমি গরুর ঘাস কাটতে গেলে আউটশাহী গ্রামের আনোয়ার ঢালী ও তার বন্ধু তাজমহল মিলে আমাকে প্রথমে কিল, ঘুষি মারতে থাকে পরে একজন আমাকে ধরে রাখে অপরজন কাফিলা গাছের ডাল দিয়ে পিটিয়ে আমার হাত পিঠ ফাটিয়ে ফেলে।
এ ব্যাপারে দ্বীন ইসলাম হাওলাদার এর নাতিন মারিয়া বলেন, ঘটনার সময় আমি আর আমার নানা ছাড়া আর কেউ বাড়ি ছিলো না। আমার নানাকে ওরা মারতেছে নানার কান্না শুনে আমি আমাদের বাড়ির পাশের জমিতে গিয়ে মোবাইলে ভিডিও করতে থাকলে ওরা আমাকে বলে তোর রেপ করে মেরে কচুরীর নিচে ঢুকিয়ে রাখবো।
দ্বীন ইসলাম হাওলাদারের মেয়ে শারমিন বলেন, আমার একমাত্র ভাই কোরিয়া প্রবাসী। আমার সকল বোনদের বিয়ে হয়ে গেছে। বাবা আর মা বাড়িতে থাকে। সোমবার মাও বাড়িতে ছিলো না। বাবা একা বাড়িতে থাকায় এবং আমাদের জমিতে ঘাস কাটতে গেলে ওরা আমার বাবা বৃদ্ধ মানুষটাকে অমানবিকভাবে মেরেছে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা এসআই আঃ রহিম বলেন, ঘটনাস্থলে গিয়ে মারধরের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়াছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন