1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোনো ছাড় নয়: মাহদী আমিন হজের কোটায় শীর্ষ ১০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? মুক্তির প্রথমদিন কত আয় করল সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’? নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

আল ইমরান, গোপালগঞ্জ।।
  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৩২ নং নাটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন বন্যা আশ্রয়কেন্দ্র ভবনের ছাদ ঢালাইয়ে কাদা ও ডাস্ট যুক্ত পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে।

ভবনটি বিশ্বব্যাংকের অর্থায়নে LGED-এর RIVER প্রকল্পের আওতাধীন। প্রকল্পের নাম- “৬৭ টি স্কুল কাম বন্যা আশ্রয়কেন্দ্র ভবন এবং তৎসংলগ্ন সংযোগ সড়ক নির্মাণ”। প্যাকেজ নং- LGED/RIVER/GOPAL/21-22/NW-11, মেয়াদ ৯১০ দিন। ঠিকাদারী প্রতিষ্ঠান এন ডি ই (NDE)।

গতকাল রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে ছাদ ঢালাই শুরু হয়। শুরুতে সাইটে উপস্থিত ছিলেন উপ-প্রকৌশলী মুস্তাফিজুর রহমান চঞ্চল, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (প্রকল্প) সবুজ আহম্মেদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জামিল হোসেন ও সফিকুল আলম এবং কোম্পানির সাইট ইঞ্জিনিয়ার মঞ্জুরুল।

আসরের আজানের পর উপ-প্রকৌশলী মুস্তাফিজুর রহমান চঞ্চল, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সফিকুল আলম এবং কোম্পানির সাইট ইঞ্জিনিয়ার মঞ্জুরুল সাইট ত্যাগ করেন বলে অভিযোগ উঠে।

রবিবার রাত ৮টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (প্রকল্প) সবুজ আহম্মেদ এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জামিল হোসেন সাইটে উপস্থিত ছিলেন, তবে ঢালাইয়ে ব্যবহৃত পাথরে অতিরিক্ত ডাস্ট ও কাদার উপস্থিতি রয়েছে। এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠান এন ডি ই কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কোনো লোক সাইটে খুঁজে পাওয়া যায়নি।

পরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট শফিকুল আলমকে ফোন দিলে তিনি ৩০ মিনিটের মধ্যে সাইটে উপস্থিত হন। তিনি জানান, পাশের বাজারে ওষুধ আনতে গিয়েছিলেন। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার মঞ্জুরুলকে ফোনকল দিয়ে এবং ৩ ঘণ্টা অপেক্ষা করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা উপ-প্রকৌশলী মুস্তাফিজুর রহমান চঞ্চলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সারাদিন তিনি সাইটে ছিলেন। সন্ধ্যার আগে ৪ জন লোক অর্থাৎ উপজেলা এলজিইডি’র ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জামিল হোসেন, শফিকুল আলম, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (প্রকল্প) সবুজ আহম্মেদ এবং কোম্পানির সাইট ইঞ্জিনিয়ার মঞ্জুরুলকে রেখে তিনি সাইট ত্যাগ করেন। তবে সাইটে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সফিকুল আলম এবং কোম্পানির সাইট ইঞ্জিনিয়ার মঞ্জুরুল না থাকার বিষয়টি অবিশ্বাস্য বলে তিনি দাবি করেন।

স্থানীয়দের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই হলে ভবনের স্থায়িত্ব নিয়ে শঙ্কা থেকে যায়। এ বিষয়ে LGED-এর নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন