1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভিড়ে নিতম্বে স্পর্শ, রাগে যা করেছিলেন অভিনেত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ভিড়ে নিতম্বে স্পর্শ, রাগে যা করেছিলেন অভিনেত্রী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ভিড়-বাট্টায় নারীদেরর যৌন হেনস্তার ঘটনা নিতুন না। সাধারণ থেকে তারকা সব শ্রেণীর নারীদের রয়েছে এমন অভিজ্ঞতা। তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেত্রী ডেইজি শাহর। ভিড়ে এক ব্যক্তি তার নিতম্বে বাজেভাবে স্পর্শ করেছিলেন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘ডোম্বিভলিতে আমি ফুটপাথে হাঁটছিলাম, হঠাৎ একজন আমার পাশ দিয়ে চলে গেল এবং আমাকে খারাপভাবে স্পর্শ করল। আমি ফিরে তাকাই, তখন ভিড়ের কারণে বুঝতে পারিনি কে সেই ব্যক্তি।’

Daisy-Shah

কিন্তু ভিড়ের কারণে সেদিন ক্ষুব্ধ হওয়া স্বত্বেও প্রতিক্রিয়া জানাতে পারেননি। তবে জয়পুরহাটে একই অভিজ্ঞতার সম্মুখীন হলে ছেড়ে কথা বলেননি। রাগে ফেটে পড়েন।

তার ভাষ্য, ‘আমরা জয়পুরের একটি বিখ্যাত মহলে একটি গানের শুট করছিলাম। সেটি ছিল জনপ্রিয় পর্যটক এলাকা। কিন্তু সেখানে কেবল একটি প্রবেশ ও প্রস্থান গেট রয়েছে। প্রায় ৫০০ দর্শক এবং ২০০ নৃত্যশিল্পীর ভিড় ছিল। যখন প্যাক-আপ ঘোষণা করা হলো, সবাই সেই একটিই গেট দিয়ে বের হতে ছুটছিল। সেই বিশাল ভিড়ের মধ্যে কেউ আমার নিতম্বে স্পর্শ করেছিল।’

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলেন, ‘আমি ডান বা বাম দিকে দেখিনি, শুধু পেছনে থাকা লোকদের ঘুষি মারতে শুরু করলাম। যাকে দেখলাম, তাকেই মারলাম, কারণ আমি খুব রেগে গিয়েছিলাম।’

daisy

ডেইজির আচরণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। স্থানীয় এক ব্যক্তি হুমকিও দেন তাকে। অভিনেত্রী বলেন, ‘আমরা যখন সবাই বাইরে এলাম, তখন একজন স্থানীয় আমাকে শাস্তি দেওয়ার হুমকি দিল। আমিও বললাম, হ্যাঁ, দেখাও কী করবে।’

২০১৪ সালে ‘জয় হো’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখান ডেইজি। তাকে সবশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিস্ট্রি অব দ্য ট্যাটু’ ছবিতে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন