1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে এনসিপির সমাবেশ স্থগিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

মাদারীপুরে এনসিপির সমাবেশ স্থগিত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীর উপর হামলার ঘটনার পর মাদারীপুরের সমাবেশ স্থগিত করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গণের মঞ্চে উপস্থিত স্থানীয় নেতা-কর্মীরা স্থগিতের ঘোষণা দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারাদেশে পথযাত্রার অংশ হিসেবে বুধবার দুুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওয়ানা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। পরে তাদের উপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনার পর মাদারীপুরের সমাবেশ স্থগিত করা হয়। পরে সমাবেশের নতুন তারিখ জানানো হবে বলে জানান।

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক মেহেরাব সিফাত প্রমুখ আসার কথা ছিলো। গোপালগঞ্জে হামলার পর তা স্থগিত হয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, আজকে এই মাদারীপুরের মঞ্চে সমাবেশ হবার কথা ছিলো। কিন্তু গোপালগঞ্জের হামলার ঘটনার পর তার স্থগিত করা হয়েছে। আগামীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

LN24BD/MHS

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন