1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রান গেল ইজিবাইক চালকের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রান গেল ইজিবাইক চালকের

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রবি মাদবর(৪৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রবিবার ২২ জুন ভোর পাঁচটার দিকে শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের শিকদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবি মাদবর শিবচর উপজেলা দ্বিতীয় খন্ড ইউনিয়ন মুজাফফরপুর গ্রাম শিকদারহাট এলাকার মো. আনছার মাদবরের ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানায়, ভোরে বাড়িতে বসে রবি মাদবর তার নিজের ইজিবাইকে চার্জ দিতে বিদ্যুৎ সংযোগ লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে পরে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করে।

শিবচর থানা ওসি রতন শেখ বলেন, প‌রিবা‌রের কোন অ‌ভি‌যোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ তা‌দের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন