1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বকশীগঞ্জে চাকায় ওড়না পেঁচিয়ে এক বৃদ্ধার মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

বকশীগঞ্জে চাকায় ওড়না পেঁচিয়ে এক বৃদ্ধার মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।

জামালপুরের বকশীগঞ্জে চলন্ত গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে হুনুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ মে) দুপুর ১২টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের সকাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুনুফা বেগম বাট্টাজোড় পলাশতলা গ্রামের আব্দুল মুন্নাফের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, হুনুফা বেগম ভ্যান গাড়িতে চড়ে পাশ্ববর্তী কর্ণঝোড়া এলাকায় তার এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। বাট্টাজোড় সকাল বাজার এলাকায় পৌঁছালে ভ্যান গাড়ির চাকায় ওড়না  পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার জানান, ভ্যান গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে এক বৃদ্ধার মৃত্যুর বিষয়টি শুনেছি।

এমএইচএম /LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন