1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিজের শততম টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

নিজের শততম টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। খেলায় ব্যাট হাতে সাকিব আল হাসান সেঞ্চুরি করবেন কিনা সেটা এখনই বলা যাচ্ছে না, তবে ম্যাচে নামলেই ‘সেঞ্চুরি’ হয়ে যাবে তার।

আজ দুবাইতে রাত ৮ টায় নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর ব্যক্তিগত মাইলফলকের ম্যাচে তিনি পালন করছেন অধিনায়কের দায়িত্ব।

সাকিবের আগে বাংলাদেশের পক্ষে এই মাইলফলকে পা রেখেছেন কেবল দুজন। তারা হলেন-মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম।

মাহমুদউল্লাহ সবার আগে দেশের হয়ে ১০০টি টি-টোয়েন্টি খেলেন। বর্তমানে তার খেলা টি-টোয়েন্টির সংখ্যা ১১৯, যা কিনা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।

এরপরই আছেন মুশফিক। চলতি বছরের মার্চে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মুশফিক। এরপর আর এই ফরম্যাটে তার মাঠে নামা হয়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন