1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে করোনায় মোট আক্রান্ত ১৩ হাজার, ৯ হাজারই ঢাকার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

দেশে করোনায় মোট আক্রান্ত ১৩ হাজার, ৯ হাজারই ঢাকার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ২১৪ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৬৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৩ হাজার ৭৭০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে ঢাকা বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ১৭৭ জনের।

শনিবার (৯ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২১৪ জনের। ঢাকা বিভাগে ৯ হাজার ১৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ঢাকা শহরে ৫৮.২৮ শতাংশ এবং ঢাকা বিভাগের অন্যান্য অংশে ২৩.৭৯ রয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন