1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফের করোনায় পজিটিভ রোনালদো, দেখা হচ্ছে না মেসির সঙ্গে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

ফের করোনায় পজিটিভ রোনালদো, দেখা হচ্ছে না মেসির সঙ্গে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ১৪৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ক্রিস্টিয়ানো রোনালদোর করোনাভাইরাসের দ্বিতীয় টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে। ফলে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির বিপক্ষে খেলা হচ্ছে না জুভেন্তাস তারকার।

গত রোববার ইউরোপিয়ান নেশন্স লিগে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ম্যাচ শেষে পর্তুগালের সব খেলোয়াড়ের কভিড-১৯ টেস্ট করা হলে রোনালদোর রিপোর্ট পজিটিভ আসে।

করোনার কারণে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ডায়নামো কিয়েভের বিপক্ষে জুভেন্তাসের প্রথম ম্যাচে খেলতে পারেননি রোনালদো। অবশ্য তাকে ছাড়াই ম্যাচটিতে ২-০ গোলের জয় পেয়েছে ইতালি লিগের চ্যাম্পিয়নরা।

‘জি’ গ্রুপে আগামী বুধবার নিজেদের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে জুভেন্তাস। কভিড-১৯ রিপোর্ট আবার পজিটিভ আসায় ওই ম্যাচেও খেলতে পারবেন না দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা উয়েফার নিয়মানুযায়ী, কোনো ইউরোপিয়ান ম্যাচে খেলতে হলে ম্যাচটির এক সপ্তাহ আগে খেলোয়াড়ের করোনার লক্ষণ সংক্রান্ত কোনো অসুস্থতা না থাকার প্রমাণ দিতে হবে। তা দিতে পারেননি রোনালদো। ফলে ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসির সঙ্গে দেখা হচ্ছে পাঁচবারের বর্ষসেরার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন